স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:53 pm
ব্রাহ্মণবাড়িয়া ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে শহরের রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আবু মিয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সানাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে স্টেশনে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন দাঁড়িয়ে ছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে দু’টি বগির মধ্য দিয়ে পার হতে যান ওই বৃদ্ধ। এসময় ট্রেনটি ছেড়ে দেয়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
Posted ৩:৫৩ পিএম | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya