স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 9:13 pm
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মুনির মিয়া (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধিকায় এই দুর্ঘটনা ঘটে।
মুনির সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের নূরু মিয়ার ছেলে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। তাৎ¶ণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলা সদরের দিকে আসছিল। পথিমধ্যে রাধিকায় কুমিল্লাগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় চালকসহ চারজন। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান মো. হোসেন সরকার।
Posted ১১:৪২ এএম | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya