শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের দুই সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর থেকে তাঁদেরকে আটক করা হয়। শুক্রবার বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

আটককৃতরা হলেন, শাহবাজপুর এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে হাফেজ মো. ইয়াহিয়া (২২) ও একই এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. হুজাইফা সাদ (২০)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে শাহবাজপুরের দিঘির উত্তরপাড়া এলাকা থেকে ইয়াহিয়া ও হুজাইফাকে আটক করে র‌্যাব সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে দুটি উগ্রবাদী বই, দুটি উগ্রবাদী বইয়ের ফটোকপি, চারটি লিফলেট, দুটি মুঠোফোন ও মুঠোফোনের ক্ষুদে বার্তার ফটোকপির তিনপাতা জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক দুইজন জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে একটি জঙ্গী সংগঠন সমর্থক হয়ে ওঠার কথা র‌্যাবকে জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দুই তরুণ জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইল উপজেলার বিভিন্ন স্থানে তাদের সদস্য সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি উগ্রবাদী বই ও লিফলেট এবং মুঠোফোনের মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছিল। তাঁরা ঘটনাস্থলে অবস্থান করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় নাশকতা এবং হামলা করার জন্য পরিকল্পনার উদ্দেশ্যে অবস্থান করছিল।

র‌্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, তাঁদেরকে দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম। গতরাতে তাঁরা স্থানীয় একটি মসজিদে গোপন বৈঠক করে। তাঁদের কাছ থেকে জব্দ করা বইগুলো জঙ্গী সংগঠন আল কায়দার। তাঁদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পিএম | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |