বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:12 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এক নার্সের বাবার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন সাক্ষরিত এক আদেশে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নূরুস সামসকে তদন্ত কমিটির সভাপতি করে সদস্য করা হয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ, ডা. হিমেল ও উপ-সেবা তত্বাবধায়ক গীতা রানী বিশ্বাসকে।
তদন্ত কমিটির সভাপতি ডা. রানা নূরুস সামস বলেন, এই তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের কোন অবহেলা আছে কি তা আমরা তদন্ত করে দেখব। আমরা নির্দিষ্ট সময়ে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া চেষ্টা করব।
আরও পড়ুনঃ অবহেলায় মৃত্যুর অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নার্সদের বিক্ষোভ
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারের সিনিয়র স্টাফ নার্স রাজিব মিয়ার বাবা বুলবুল মিয়া (৫০) অসুস্থ হয়ে পড়লে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত রাজিবের অসুস্থ বাবার কাছে আসেননি। এরপ্রায় ২০মিনিট পর চিকিৎসক সফিউল্লাহ আরাফাত অসুস্থ বুলবুলকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পর নার্স রাজিবের বাবা মৃত্যুবরণ করেন।
এই ঘটনা ছড়িয়ে পড়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সকল নার্সরা বিক্ষোভ করেন। এসময় বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা সেবা। পরে এই ঘটনায় চিকিৎসক সফিউল্লাহ আরাফাতের অপসারণ দাবি করে তত্বাবধায়ক বরাবর লিখিত আবেদন করেন বিক্ষোভকারী নার্সরা।
Posted ৭:০৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya