স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:24 pm
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডের নার্সরা। এক নার্সের বাবার চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেন তারা। হাসপাতালের জরুরী বিভাগে এই ঘটনা ঘটে। বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালে আসে সদর মডেল থানার পুলিশ।
বিক্ষোভকারী নার্সরা জানায়, বুধবার সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারের সিনিয়র স্টাফ নার্স রাজিবের বাবা বুলবুল (৫০) অসুস্থ হয়ে পড়লে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত রাজিবের অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে কাছে আসেননি। এরপ্রায় ২০মিনিট পর চিকিৎসক সফিউল্লাহ আরাফাত অসুস্থ বুলবুলকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পর নার্স রাজিবের বাবা মৃত্যুবরণ করেন। এই ঘটনায় জরুরী বিভাগের চিকিৎসককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন হাসপাতালের নার্সরা। খবর পেয়ে হাসপাতালে আসে সদর মডেল থানার পুলিশ।
এসময় বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা সেবা। বিক্ষোভে স্বাধীনতা নার্স পরিষদের সহ-সভাপতি নাসিমা আক্তার ও সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগমের নেতৃত্বে ৩৫/৪০জন নার্স অংশ গ্রহণ করেন।
এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক সফিউল্লাহ আরাফাতের কাছে জানতে চাইলে, তিনি বলেন,’আমি এই বিষয়ে এখনই কিছু বলতে পারবো না। জরুরী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সকল চিকিৎসকরা আলোচনা করে আপনাদের বিস্তারিত জানাবো’।
বিক্ষোভের বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘আমরা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করব। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
Posted ১২:১৬ এএম | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya