শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার:   প্রিন্ট
শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার পর ঝুলিয়ে রাখায় অভিযোগ তার উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে ফরহাদ মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী। নাজমা বেগম সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের ধন মিয়ার মেয়ে।ঘটনার পর পালিয়ে গেছে নাজমার স্বামী ফরহাদ মিয়া সহ তার পরিবার সদস্যরা পালিয়ে গেছে।

নাজমার ছোট ভাই বাদল মিয়া বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমার ভগ্নিপতি ফরহাদ ফোন দিয়ে আমার বাবাকে জানায় আপা বাড়ি থেকে বের হয়ে গেছে। এই খবর পেয়ে আমরা রাতেই আমরা চাপুইর তাদের বাড়িতে যায়। গিয়ে বাড়িতে কাউকে পায়নি। আমার বোনের ঘরে ঢুকে দেখতে পাই, তার মরদেহ ঘরের তীরে রশি দিয়ে ঝুলানো। কিন্তু পা মাটিতে লাগানো। পরে পুলিশকে খবর দেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক জিয়াউল হক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নাজমার স্বামীর বাড়ির কাউকে পাওয়া যায়নি। তদন্ত শেষে রহস্য উৎঘাটনের পর বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

The Daily Sarod |