শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো ‘জাতীয় ভোটার দিবস’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ মার্চ ২০১৯   সর্বশেষ আপডেট : 1:16 pm

ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো ‘জাতীয় ভোটার দিবস’

সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়ায়ও  ‘জাতীয় ভোটার দিবস-২০১৯’ উদযাপিত হয়েছে । শুক্রবার সকালে শহরের কাউতুলী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারে উপ পরিচালক দূর-রে শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুজ্জমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া প্রমূখ।
সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান।
আলোচনার সভায় পিআইবির মহাপরিচালক শাহ্‌ আলমগীরের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

Posted ১:১৬ পিএম | শুক্রবার, ০১ মার্চ ২০১৯

The Daily Sarod |