শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়লো ক্রোকারিজের দোকান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 10:50 am

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়লো ক্রোকারিজের দোকান

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ক্রোকারিজের দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রোববার রাত ১২টার দিকে শহরের মহাদেবপট্টিতে তারেক ক্রোকারিজ নামক দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, তারেক ক্রোকারিজের মালিক প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত ১২টার দিকে স্থানীয়রা বন্ধ দোকানের ভেতর থেকে আগুনের ধোঁয়া বেড়িয়ে আসতে দেখে দমকলবাহিনীকে খবর দেয়।

পরে দমকলবাহিনীর সদস্যরা এসে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দোকানে থাকা কাগজ ও প্লাস্টিকের মালামাল পুড়ে গলে নষ্ট হয়ে গেছে। দোকানটির নিচে গোডাউনে থাকা কিছু মালামালও আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১২:২৬ পিএম | সোমবার, ১৩ অগাস্ট ২০১৮

The Daily Sarod |