শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার হতদরিদ্রের বিয়ের উপহারের অর্থ দিলেন সিরাজগঞ্জের স্বর্ণা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৬ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 7:40 pm

ব্রাহ্মণবাড়িয়ার হতদরিদ্রের বিয়ের উপহারের অর্থ দিলেন সিরাজগঞ্জের স্বর্ণা

ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার নামের এক অসহায় হতদরিদ্র মেয়ের বিয়ের উপহার সামগ্রীর কেনার টাকা দিলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার সোনামুখি গ্রামের স্বর্ণা রহমান।

আজ রবিবার(১৬ আগষ্ট) দুপুরে সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়ন পরিষদে স্বর্ণা রহমানের পাঠানো ত্রিশ হাজার টাকা হতদরিদ্র শিরিনা আক্তারের অসহায় বৃদ্ধ বাবা -মায়ের হাতে তুলে দেন পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া (ভাটিয়াঞ্চল) সচেতন নাগরিক সমাজের সভাপতি সানাউল্লাহ ভুইয়া, সংবাদকর্মী এম মনসুর আলী, অরুয়াইল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রিন্সিপাল বাশার আহমেদ, ফটো সাংবাদিক ফারহান লাবিব প্রমূখ।

শিরিনা আক্তার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের নুর ইসলামের তৃতীয় মেয়ে। শিরিনার বাবা দীর্ঘদিন যাবৎ ক্রণিক এ্যাজমা রোগে আক্রান্ত হওয়ায় বৃদ্ধ মা নুরজাহান বেগম প্লাস্টিকের বোতল কুড়িয়ে সেগুলো বিক্রি করে সংসার চালাতো। করোনার কারণে সংসারের একমাত্র উপার্জনকারী নুরজাহান বেগমেরও এখন রোজগার বন্ধ।

জানা যায়, ৯ মাস আগে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে কুতুব মিয়ার সাথে বিয়ে হয় শিরিনার। বিয়ের সময় কথা ছিলো ৫ মাস পর জামাইকে ত্রিশ হাজার টাকার ফার্ণিচার কিনে দেবেন। নির্ধারিত সময় ফার্ণিচার দিতে না পারায় শ্বশুর -শ্বাশুড়ি এবং জামাই শিরিনাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

ফার্ণিচার না দেয়ার কারণে নববধু শিরিনা ৪ মাস যাবৎ বাবার বাড়িতে আটক আছেন শুনে মানবতার ফেরিওয়ালা খ্যাত সংবাদকর্মী এম মনসুর আলী শিরিনার মায়ের কাঁন্নাকাটির একটা ভিডিও সিংঙ্গাপুর প্রবাসী স্বর্ণা রহমানকে মেসেঞ্জারে পাঠালে তিনি জামাইয়ের উপহার সামগ্রীর ত্রিশ হাজার টাকা দিতে সম্মতি প্রকাশ করেন।

রোববার সকালে স্বর্ণা রহমান বিকাশে সংবাদকর্মী এম মনসুর আলীর কাছে শিরিনা আক্তারের জন্য ত্রিশ হাজার টাকা পাঠান। স্বর্ণা রহমানের টাকা দানের গল্প শুনে চেয়ারম্যান সাইফুল ইসলামও শিরিনার মাকে সামান্য কিছু আর্থিক সহযোগিতা করেন।

শিরিনার অসহায় মা নুরজাহান বেগম টাকাগুলো হাতে পেয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, মায়া (স্বর্ণা রহমান) তোমার জন্য দোয়া করি, মা-য়া। টাহাগুলো দেওয়ায় আমার অনেক উপকার হইছে মা-য়া।আমারে ৫ টাহা দেয়ার মানুষ এ জগতে নাই মা-য়া। তুমি আমারে দিছো, বহুত খুশি হইছি মা।

Facebook Comments Box

Posted ৫:২০ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২০

The Daily Sarod |