স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:37 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জন হিসেবে যোগদান করছেন ডা. মো. শাহ আলম। আগামী রোববার তার যোগদানের কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সন্তান শাহ আলম খাগড়াছড়ির সিভিল সার্জনের দায়িত্ব পালন শেষে বদলী হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। সিভিল সার্জন হিসেবে পদোন্নতি পেয়ে খাগড়াছড়িতে যোগদানের আগে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছে। এর পাশাপাশি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক।
Posted ১২:৩৭ পিএম | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya