স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১ সর্বশেষ আপডেট : ১১:২৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮ অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ শে ফেব্রুয়ারী রাজধানীর ব্লু অলিভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই সভা। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে বাণী পাঠ করেন অ্যাসোসিয়েশনের শিশু সদস্য মোহাম্মদ ওয়াহিদ ঊদ্দিন খান ওয়াসিত। ওয়াসিত বর্তমানে পবিত্র কোরআনের হাফেজী শিক্ষায় পড়াশোনা করছেন। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে সভা শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নতুন ও পুরাতন সদস্যবৃন্দ। এছাড়াও যারা সভায় পারেননি তারা অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়।
সভার প্রথমেই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সবাইকে স্বাগতম জানিয়ে সভা শুরু করেন। এসোসিয়েশনের ইভেন্ট সেক্রেটারি আমিন মোহাম্মদ রুহুল অ্যাসোসিয়েশনের বিগত বছরের সকল অনুষ্ঠানের উপর বক্তব্য রাখেন।
বার্ষিক আয় ও ব্যয়ের রিপোর্ট পড়ে শোনান অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম । এরপর নতুন ও পুরাতন উপস্থিত সদস্যদের কাছ থেকে নানান বিষয়ে মতামত নেয়া হয়। সদস্যরা বিভিন্ন প্রশ্ন করেন এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনা হয় ভিশন-২০২২ নিয়ে।
সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক ফাতিহা প্রীতি , মোরসেদ বাবু, মাহমুদা বেগম, জনাম জুয়েল, উম্মে খাদিজা সোমা।
পরিশেষে ব্রাহ্মণবাড়িয়া ৯৬-৯৮ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এস এম সাফকাত মুন্নার বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর