জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 8:22 pm
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপি থেকে বহিস্কার হওয়া সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার পেয়েছেন ডাব প্রতীক। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বীতা হওয়ার সম্ভাবনা থাকা জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক।
এই দু’জনই সাবেক এমপিই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এছাড়া দলীয় প্রতীয় হিসেবে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙ্গল, জাকেরপার্টির জহিরুল ইসলাম জুয়েল গোলাপ ফুল প্রতীক ও আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ পেয়েছেন মটর গাড়ি (কার) প্রতীক।
উপ-নির্বাচনের সহকারি রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, সোমবার পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূইয়া। তিনি এই আসনে ৫ বার এমপি ছিলেন। এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মঈন উদ্দিন মঈন, মাহবুবুল বারী চৌধুরী ও শাহজাহান সাজু তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই নির্বাচনে সাত্তার সহ ৫জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
Posted ৮:২২ পিএম | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya