শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের একদিন পর প্রার্থীর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:16 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের একদিন পর প্রার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের মোহন মিয়া (৬৪) নামের মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন পর এক প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলীর মৈশানের ছেলে।

তিনি গত বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এ আসনে নির্বাচনে অংশ নিতে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল (৮ জানুয়ারি)রোববার জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র গুলোর যাচাই-বাছাইয়ের কথা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মোহন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। আগে থেকেই তাঁর অ্যাজমা সমস্যা ছিল। তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের লোকজন সন্ধ্যা ছয়টার দিকে নিয়ে গেছেন।

স্থানীয় লোকজন জানান, মোহন মিয়ার পেশা বলতে তেমন কিছু ছিল না। সন্ধ্যার পর উপজেলার কালীকচ্ছ বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ধূপের ধোঁয়া দিয়ে বেড়াতেন। দোকানিরা যা দিতেন তা দিয়েই স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে সংসার চলত।

২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি।

জেলা নির্বাচন কর্মকর্তা ও এই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘আমরা যদি ওই প্রার্থীর মারা যাওয়ার বিষয়টি অফিশিয়ালি জানতে পারি, তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে মতামত চাইব। এরপর বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |