জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
সর্বশেষ আপডেট : 1:24 am
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র কলারছরি প্রতীকের প্রার্থী সৈয়দ একরামুজ্জামান। তিনি ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হন। একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ১৯১ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৫৪ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭ জন। আসনটির ৭৯ভোট কেন্দ্রের ৪৮০টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
Posted ১:২৪ এএম | সোমবার, ০৮ জানুয়ারি ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya