অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:47 pm
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদসহ ৭টি পদের বিপরীতো প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫জন প্রার্থী। এর মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন এবং ৫টি সদস্য পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী রয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন মো. আসাদুজ্জামান শাহীন, এ. বি. এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ। সেক্রেটারি পদে প্রার্থীরা হলেন কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো৷ মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
কার্যকরী সদস্য প্রার্থীরা হলেন মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ. এইচ. এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মোঃ আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।
নির্বাচনে মোট ১০ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
এ দিকে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য মো. শফিকুল ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেছেন।
Posted ১০:২০ পিএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya