স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কাউতলিস্থ একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কুমিল্লা বিভাগের অতিরিক্ত কমিশনার নাহিদ নওশাদ মুকুল।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. বাবুল মিয়া।
সভায় বক্তারা বলেন, গত অর্থবছরে কুমিল্লা কমিশনারেটের মধ্যে ভ্যাট প্রদানে দ্বিতীয় স্থান অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়ায়। দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভ্যাট ও করের অর্থ ব্যবহৃত হয়। যার মাধ্যমে দেশ এবং জনগণ উপকৃত হয়। তাই দেশের উন্নয়ন ও অর্থনীতির সুরক্ষার স্বার্থে ভ্যাট ও করদাতার সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
পরে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ভ্যাটদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথিসহ অন্য অতিথিরা।
Posted ৯:৪২ পিএম | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Azizul Shonchay