শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 11:44 am

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার

ভারতে পাচারের চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব সার উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি সার ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবি টহল দল ট্রাকের মধ্যে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার মজুত করা হচ্ছিল। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস্ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৪ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |