অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 10:02 pm
নেচে গেয়ে আনন্দ উৎসব আর বর্ণাঢ্য র্যালী আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে দলটির জেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি বেরহয়।

পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের লোকনাথ ট্যাংকের পাড়ে এসে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম। এদেশের মানুষ যখন হতাশায় ছিল, তখন আমরা প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার মাধ্যমে এদেশের জনগণকে জাগ্রত করেছিলাম। আমরা মনে করি এ দেশের গণতন্ত্র এই দেশে স্বাধীনতা এবং এই দেশের অর্থনীতি জিয়া পরিবারের সাথে একত্রে মিলেমিশে আছে। বিপুল ভোটের ব্যবধানের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা আনার জন্য দেশের জনগণনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আজকে কিছু কিছু ভূইফুর সংগঠন কথায় কথায় আন্দোলনের হুমকি দেয়।
আমরা বলতে চাই, আন্দোলনের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই। আমরা আন্দোলন করে এই পর্যায়ে এসেছি। ইনশাআল্লাহ আমাদের জন্ম রাজপথে হয়েছে। এখনো আমরা রাজপথে আছি। সুতরাং আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।
এ সময় অন্যের মধ্যে বক্তৃতা করেন, দলের সিনিয়র সভাপতি জহিরুল হক খোকন,সাবেক জেলা কমিটির সভাপতি ও ও বর্তমান জেলা কমিটির এক নম্বর সদস্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি স্বামী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
Posted ১০:০২ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya