ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষক ও ইটভাটা শ্রমিকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:58 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষক ও ইটভাটা শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুই উপজেলায় বজ্রপাতে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে নাসিরনগর উপজেলা ও বাঞ্ছারামপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, দুপুরে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে নিজ বাড়িতে যাওয়ার সময় বজ্রপাতে মোজাম্মেল হক (৩২) নামের এক যুবক মারা গেছেন। মোজাম্মেল ওই গ্রামের মতি মিয়ার ছেলে এবং সে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে মিত্র চাকমা জানান, দুপুরে উপজেলার মানিকপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া (৪৫) এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

The Daily Sarod |