শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু, আরেক ভাই আশংকাজনক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:12 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু, আরেক ভাই আশংকাজনক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে নাসিরনগর ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে নৌকা ঘাটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত জুমেলের ভাই এমদাদুল নামে আরেক শিশুকে আশংকাজন অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা দুজনই উপজেলা গোয়ালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের মা সেলিনা বেগম জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে নিজের বাড়িতে (বাপের বাড়ি) সন্তোষপুর যাচ্ছিলেন। পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুমেল মিয়াকে মৃত্যু ঘোষনা করেন। তারই ভাই অপর শিশু এমদাদুলকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা আক্তার জানান, এক শিশু মারা গেছে। অপর শিশুকে  আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩

The Daily Sarod |