শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 9:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়ার সাজা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে শহরের পাওয়ার হাউস রোডে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এতে জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আদালতের দেওয়া এই ফরমায়েশি রায় দিয়ে সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেনা। এই সরকারের বিদায়ঘন্টা বেজে গেছে। তারা বুঝে গেছে তাদের সময় আর বেশি দিন নেই। তারেক রহমান বীরের বেশে দেশে ফিরবেন। পাশাপাশি বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

 

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শুক্রবার, ০৪ অগাস্ট ২০২৩

The Daily Sarod |