ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 3:23 pm
সপ্তাহে শুক্রবার, শনিবার ও রোববার ইউটিউবে প্রচারিত হয় হালের সবচেয়ে জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট। কিন্তু আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ইউটিউবে প্রচার হবে না নাটকটি। এর ব্যাখায় তুলে ধরে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি তার ফেসবুকে লিখেন-
‘ বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ দুটি আজ রাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সবার উদ্বেগ উৎকণ্ঠার প্রতি সম্মান রেখে “ব্যাচেলর পয়েন্ট”এর আজকের পর্বটি নির্দিষ্ট সময়ে দেখানোর পরিবর্তে ১০ ডিসেম্বর শনিবার বেলা ৩ টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে দেখানো হবে এবং শনিবারের পর্বটি রবিবার রাত ৯ টায় এবং রবিবারের পর্বটি সোমবার রাত ৯টায় দেখানো হবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।
দর্শকদের বিনোদনই আমাদের সঙ্গী। ব্যাচেলর পয়েন্টের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা।’
Posted ৩:২৩ পিএম | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya