শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্যারিস্টার মওদুদের সুস্থতা কামনা করেছেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:51 pm

ব্যারিস্টার মওদুদের সুস্থতা কামনা করেছেন ওবায়দুল কাদের

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রফেসর ডা. শাহাবুদ্দিন আহমেদ তালুকদার বলেন, মওদুদ আহমেদের রক্তের হিমোগ্লোবিনের পরিমান এখনো বাড়ছে না। যার কারণে ইন্টারনাল ব্লিডিং কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিছুটা সুস্থ হওয়ার পর কোলোনোস্কোপি করা হবে। রোববার ব্যারিস্টার মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন চিকিৎসকের বরাত দিয়ে এসব কথা জানান।

এদিকে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মওদুদ আহমদের সুস্থতা কামনা করেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ আমি একই এলাকার মানুষ। নোয়াখালী-৫ আসনে একই সঙ্গে নির্বাচন করেছি।

গত ২৯ ডিসেম্বর থেকে মওদুদ আহমেদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। সেখানে প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতারা তার খোঁজ-খবর রাখছেন। সার্বক্ষণিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন দলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সূত্র-আমাদের সময় ডটকম

 

Facebook Comments Box

Posted ১০:৫১ পিএম | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |