শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্যারিস্টার মওদুদের সফল অস্ত্রোপচার, হার্টে বসানো হয়েছে পেস মেকার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 8:08 pm

ব্যারিস্টার মওদুদের সফল অস্ত্রোপচার, হার্টে বসানো হয়েছে পেস মেকার

ব্যারিস্টার মওদুদ আহমেদকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে পেস মেকার স্থাপন করা হয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মোমিনুর রহমান সুজন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। স্যারের হৃদযন্ত্রের স্থায়ী পেস মেকার বসানো হয়েছে।বৃহস্পতিবার বিকেলে বিকাল তিনটায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টার এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্যারের জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। স্যারকে ইনটেনসিভ কেয়ার ইউনিট নেয়া হয়েছে’। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ বলে জানান সুজন।

হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই যন্ত্র বসানো হয়। এরআগে গত ৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৭৮ সালে জিয়াউর রহমানের গঠন করার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সদস্য হচ্ছেন মওদুদ আহমদ। সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখলের পর তিনি তার দল জাতীয় পার্টিতে যোগ দেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদ স্বৈরাচারী এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ দেশের পল্লী কবি জসীম উদ্দীনের মেয়ে।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১

The Daily Sarod |