শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

বোনের মর্যাদা রক্ষা করতে পারি,তার জন্য জীবন দিতে পারি: কাদের সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 9:01 pm

বোনের মর্যাদা রক্ষা করতে পারি,তার জন্য জীবন দিতে পারি: কাদের সিদ্দিকী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভাই বলে ডেকেছেন জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমিও বোনের মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য জীবন দিতে পারি।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দিল্লিতে যখন প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) আমাকে দেখেন, উনি আমাকে ভাই বলে ডেকেছিলেন। সেদিন যে গিয়েছিলাম, কথা হলো। সেখানেও বলেছেন, তোমাকে ভাই বলে ডেকেছি। আমি আজীবন ভাইয়ের মর্যাদা রক্ষা করব।

সিদ্দিকী আরও বলেন, আমি ওরকম কাঁচা না। আমাকে যিনি ভাই বলে ডেকে তার মর্যাদা রক্ষা করতে পারেন, আমিও তার (বোন) মর্যাদা রক্ষা করতে পারি, তার জন্য আমি জীবন দিতে পারি।

Facebook Comments Box

Posted ৯:০০ পিএম | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |