ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 4:49 pm
বুধবার থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইনে আর স্বাস্থ্য বুলেটিন প্রচার করা হবে না। তবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে যথারীতি প্রেস রিলিজ যেটা দেওয়া হয় সেটা পাঠিয়ে দেওয়া হবে। এতে তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে। তথ্য নিয়মিতভাবেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে। এই অনলাইন ব্রিফিংবন্ধ থাকবে এবং প্রেস রিলিজ নিয়মিতভাবে যাবে।’
Posted ৪:৪৯ পিএম | মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya