শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্বল্প পরিমাণে অর্থ দিতে রাজি যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:48 pm

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে স্বল্প পরিমাণে অর্থ দিতে রাজি যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নামে একেবারে স্বল্প পরিমানে অর্থ দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। করোনা ইস্যুতে ডব্লিউএইচও-কে ‘চীনঘেঁষা’ অ্যাখ্যা দিয়ে অর্থায়ন বন্ধ করে দেয়ার ঘোষণার একমাস পর এমন সিদ্ধান্তের কথা জানানো হলো। ট্রাম্প প্রশাসনের খসড়া একটি নথির বরাত দিয়ে শুক্রবার রাতে ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।-খবর বার্তা সংস্থা রয়টার্স।

ফক্স নিউজ জানিয়েছে, খসড়া চিঠিটিতে ‘চীনের অর্থায়নের পরিমাণ পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ দিতে ট্রাম্প প্রশাসন রাজি হয়েছে’ লেখা ছিল।

গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ‘চীনঘেঁষা’ অ্যাখ্যা দিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের নির্দেশ দিয়েছিলেন।
ডব্লিউইএইচও-র কর্মকর্তারা অবশ্য শুরু থেকেই তাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। অবশ্য অর্থায়ন বন্ধের আগে যুক্তরাষ্ট্রই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবচেয়ে বেশি অর্থ দিত বলে জানিয়েছে রয়টার্স।

গত বছর সংস্থাটিকে ৪০ কোটি ডলার দিয়েছিল তারা, যা ডব্লিউএইচও-র মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ফক্স নিউজের দেখা নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন যদি এবার চীনের অর্থায়নের সমপরিমাণ বা এর কাছাকাছি তহবিল বরাদ্দ করে, তাহলেও এর পরিমাণ দাঁড়াতে পারে সর্বোচ্চ ৪০ কোটি ডলারে। এ অংক গত বছর দেয়া অর্থের দশভাগের একভাগ।

Facebook Comments Box

Posted ২:৪৮ পিএম | শনিবার, ১৬ মে ২০২০

The Daily Sarod |