শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিশ্বে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে যমুনা টেলিভিশন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:12 pm

বিশ্বে সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে যমুনা টেলিভিশন

বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশের সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন ইউটিউব চ্যানেল রয়েছে।

মার্কিন জরিপ সংস্থা সোশ্যাল ব্লেড-এর র‍্যাংকিংয়ে এ চিত্র উঠে এসেছে। বৈশ্বিক তালিকায় শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল।

মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবারের ভালোবাসা পেয়েছে যমুনা টেলিভিশন।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল আজ তাক। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন’র অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভির অবস্থান ১০-এ।

মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪তম। পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান ৪০তম।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান ২৫তম আর ইংরেজি সংস্করণের অবস্থান ৬১তম। আল জাজিরা অ্যারাবিক আছে ৪২তম অবস্থানে।

দ্যা টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল ৯৪তম অবস্থানে। তালিকায় শীর্ষ ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টও আছে (৫৯-তম অবস্থানে)।

সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কন্টেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে।

এমন সাফল্যের রহস্য কী? জানতে চাইলে যমুনা নিউমিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক কন্টেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পাশাপাশি, দৈনন্দিন নিউজ কন্টেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে।

‘এক কথায় কন্টেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।’

এমন অনন্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ বলেন, এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কোনো ধরনের উদযাপন করছি না।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

The Daily Sarod |