শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় লাখের বেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:54 pm

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দেড় লাখের বেশি

মরণব্যাধি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ২৭ হাজার ৬৬৯ জন। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ১৫ লাখ ১৩ হাজার ৫৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৬ হাজার ৩৭৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৫ লাখ ৬৩ হাজার ৭৮১ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৬২৫ জন রোগী।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ৭৫ জনের মৃত্যু, ১ হাজার ৮৩৮ জন আক্রান্তও সুস্থ হয়েছেন ৫৮ জন।

সূত্র- যুগান্তর

Facebook Comments Box

Posted ১১:৫৪ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |