ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৯ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:53 pm
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিয়ারের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মত এখনও পরিস্থিত তৈরি হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বিষেশজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হচ্ছে।
রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সোমবার বিকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মন্ত্রী। নায়েমের এর মহাপরিচালক প্রফেসরস আহাম্মেদ সাজ্জাদ রশীদ সভাপতিত্ব করেন।
এসময় মন্ত্রী বলেন, মান সম্মত শিক্ষা অর্জন করতে হলে মান সম্মত শিক্ষক খুবই জরুরী। শিক্ষকদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। বর্তমান বিশ্বে সব কিছু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ের সাথে আমরা পরিচিত হচ্ছি। তাই অনার্স, মাস্টার্স অথবা পিএচডি ডিগ্রী নিলেই সব শেষ হয়ে গেল তা নয়। আমাদের জীবনব্যাপী শিক্ষতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হয়। সর্বস্তরের শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করছে সরকার।
করোনাভাইরাস সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আইইডিসিয়ার জানিয়েছে জনসমাগম স্থল এড়িয়ে চলতে। তবে শিক্ষা প্রতিষ্ঠান তথাকথিক জনসমাগম স্থল নয়। ফলে আইইডিসিয়ার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পরিস্থিত তৈরি হয়নি বলে জানিয়েছে। ফলে তাদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৯:৪০ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya