স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 11:08 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ঐক্যফন্টের প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিসে হামলা, ভাংচুর, গায়েবী মামলাসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িগয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব থেকে বিভিন্ন ধরনের গায়েবী মামলা দেওয়া হচ্ছে। তফসিল ঘোষণার পরও হয়রানীমূলক বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রনোদিত ভাবে। পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে এবং ধানের শীষের অফিসের পাশাপাশি নৌকা মার্কার অফিস নিজেরা ভাংচুর করে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিচ্ছে।
এসময় আরো অভিযোগ করে বলেন, হামলার পাশাপাশি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দামকি দিয়ে আসছে কিছু অতি উৎসাহী পুলিশ।
এছাড়াও শনিবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ঐক্যফন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের স্ত্রীর গণসংযোগের গাড়িতে বিজয়নগর উপজেলা চেয়ারম্যানের উপস্থিতে হামলা করে ভাংচুর করা হয়। এসময় হামলায় দুইজন আহত হয়েছে।
হামলার শিকার গাড়িটি সাংবাদিকদের দেখাতে প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হয়।
এসব বিষয়ে জেলা রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা(কচি), সহ-সভাপতি জিল্লুর রহমান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ন সম্পাদক মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Posted ১১:০৮ পিএম | শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya