শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিদেশ থেকে প্রবাসীরাও জানাতে পারবেন দুদকে অভিযোগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:25 pm

বিদেশ থেকে প্রবাসীরাও জানাতে পারবেন দুদকে অভিযোগ

বিশ্বের নানান প্রান্তে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে তাদের অভিযোগ, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের কথা সরাসরি দুর্নীতি দমন কমিশনে (দুদক) জানাতে পারবেন। সম্প্রতি প্রবাসীদের জন্য দুদক নতুন একটি হট লাইন চালু করেছে।

গত মঙ্গলবার কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নম্বর হলো +৮৮০১৭১৬-৪৬৩২৭৬।

দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন-১০৬ এ প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দুর্নীতির বিষয়ে অভিযোগ করার সরাসরি সুযোগ পায় না। এ সমস্যার সাময়িক সমাধানের উদ্দেশ্যে নতুন একটি মোবাইল নম্বরে হটলাইনের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এই নম্বরে যে কোনো সময় প্রবাসীরা অভিযোগ জানাতে পারবেন।

দুদক পরিচালক ও জনংসযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, প্রবাসী নাগরিকগণ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারছেন না। তাই প্রযুক্তিগত এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত ঐ নম্বরে যে কোনো সময় প্রবাসীরা তাদের অভিযোগসমূহ জানাতে পারবেন।

Facebook Comments Box

Posted ১১:২৫ পিএম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |