শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:26 am

বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

নানা বিতর্কিত কর্মাণ্ডের জেরে বদলি হওয়া গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার সেই ওসি আলী মোহাম্মদ রাশেদকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ সাক্ষরিত এক আদেশে তাকে কসবা থানায় পদায়ন করা হয়।

একই আদেশে কসবা থানার ওসি নাজনীন সুলতানাকে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। নাজনীন সুলতানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বচিত হয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন বিতর্কিত পুলিশ পরিদর্শক আলী মোহাম্মদ রাশেদ। গাজীপুর মহানগর পুলিশের গাছা থানায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠে। মোটা অঙ্কের ঘুস নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়াসহ মামলা বাণিজ্য, চাঁদাবাজি, এবং ঝুট ব্যবসার নিয়ন্ত্রণসহ নানা বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এছাড়া গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও ওসি রাশেদের বিতর্কিত কর্মকাণ্ডের কথা উঠে এসেছে বলে সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, তার সম্পর্কে কোনো লিখিত অভিযোগ বা অভিযোগের তথ্য জেলা পুলিশের কাছে নেই। স্বাভাবিক বদলি/পদায়নের অংশ হিসেবে তাকে কসবা থানায় পদায়ন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:২৬ এএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

The Daily Sarod |