শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিজয়নগরে বিলে যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২১ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 7:26 pm

বিজয়নগরে বিলে যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সুজন মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের দেউদুনিয়া নামে একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন মিয়া একই ইউনিয়নের চাউড়াখোলা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে দেউদুনিয়া বিলে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৭:২৬ পিএম | শনিবার, ২১ জুলাই ২০১৮

The Daily Sarod |