শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

বিজয়নগরে বিএনপি নেতা আটক

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:48 pm

বিজয়নগরে বিএনপি নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মো. শাহাব উদ্দিন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার আউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক । আটক শাহাব উদ্দিন পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়জুল আজিম বলেন, শাহাব উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তবে সে কোনো দলের এবং কোনো মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে সঠিক তথ্য জানা নেই।

তবে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি আটক শাহাব উদ্দিনের দলীয় পদবি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |