শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিজয়নগরে আগুনে ভস্মীভূত ১০ দোকান

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:16 pm

বিজয়নগরে আগুনে ভস্মীভূত ১০ দোকান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চান্দুরা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেক্ট্রনিক পণ্য, মুদি মাল, স্বর্ণালংকার, ওষুধ ও কসমেটিক্সের দোকান রয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দুরা বাজারের একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকানে আগুন লাগে। পরে সেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পৃথক দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ১০টি দোকান পুড়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৮:২৩ পিএম | শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

The Daily Sarod |