শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পাবে সাড়ে ১০লাখ পরিবার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ২১ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:14 pm

বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পাবে সাড়ে ১০লাখ পরিবার

দেশে করোনা ভাইরাসের মহামারীতে লকডাউন চলছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবার। এসব পরিবারকে সহায়তা দিতে যাচ্ছে সরকার।

এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে ১০ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে মোবাইল ওয়ালেট সার্ভিস বিকাশ। জীবিকা হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর উদ্যোগে গত বছরের মতো এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। এবারও জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তা বজায় রেখে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিকাশ।

এতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে ৩৪ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫০ হাজার দুস্থ পরিবারের কাছে সরকারী এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই।

সরকারি সাহায্যের এই টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে উপকারভোগীর কোনো খরচ লাগছে না। মোট ক্যাশ আউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১ টাকা ২৫ পয়সা বহন করবে বিকাশ। সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশ আউট করতে পারেন সে ব্যাপারে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে বিকাশ।

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | বুধবার, ২১ এপ্রিল ২০২১

The Daily Sarod |