https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

বিএনপি হচ্ছে দেওলিয়া পার্টি-আইনমন্ত্রী

আখাউড়া সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 3:15 pm

বিএনপি হচ্ছে দেওলিয়া পার্টি-আইনমন্ত্রী

বিএনপি হচ্ছে দেওলিয়া পার্টি। দেশ চালানোর কোনো ক্ষমতা তাদের নেই। যারা নিজের ঘর সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কি করে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী আসনের আওয়ামীলীগ মনোনীত মহাজোট প্রার্থী এবং  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে নির্বাচনী এলাকার আখাউড়া পৌরশহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা তারই ওপর আস্থা রাখবেন, যারা দেশ চালাতে পারে। দেশবাসীর কাছে শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা রাখার আহবান জানিয়ে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চান আইনমন্ত্রী আনিসুল হক।

জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোকন খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সহসভাপতি সৈয়দ তাসজিল শাহ মন, সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন নয়ন প্রমূখ।

Facebook Comments Box

Posted ৯:১৩ পিএম | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

dainiksarod |