শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 10:22 pm

বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু

আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত বছর ১২ মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল, যা এ যাবৎকালে সর্বোচ্চ। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙলো মাত্র ১০ মাসেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০ মাসে মৃত্যু হলো ১০৬ জনের। এ দিন আরও ৮৬৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ৩০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এবছর ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৭৩৯ জন।

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ২৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৭ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ছয় হাজার ৬৩৮ জন।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

The Daily Sarod |