শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাবাসহ ওসামা বিন লাদেন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৯ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:01 pm

বাবাসহ ওসামা বিন লাদেন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী দিলু মিয়া (৪৮) ও তাঁর ছেলে ওসামা বিন লাদেনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের বাসিন্দা। রোববার বিকেলে তাদেরকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে এলাকায় ভোরে পুলিশ তাঁদেরেকে কাটানিশার গ্রাম থেকে গ্রেপ্তার করে।

মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাটানিশার গ্রামে দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটছে। উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা গত বছরের ২৫ আগস্ট মারা যান। এ খুনের মামলায় দিলু মিয়া ও তাঁর ছেলে ওসামা বিন লাদেন এজহারভুক্ত আসামি।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘পূর্ব বিরোধের জের ধরে সর্বশেষ চলতি মাসের শুরুতে কাটানিশার গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ বাবা-ছেলে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে। রোববার বিকেলে তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | রবিবার, ০৯ মে ২০২১

The Daily Sarod |