শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন উকিল সাত্তার ভূঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 1:04 am

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন উকিল সাত্তার ভূঞা

সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞাকে ৪ দফা জানাজার নামাজ শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে  উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এরআগে, সকালে জাতীয় সংসদ, বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে, বাদ মাগরিব অরুয়াইল কলেজ মাঠে ও সর্বশেষ নিজ গ্রাম পরমানন্দপুরের হাজী মুকসুদ আলী স্কুল মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে বিকেলে সরাইল অন্নদা স্কুল মাঠে জানাজার নামাজে জেলা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।পরিবারের পক্ষে তার একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার জানাজায় বক্তব্য রাখেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হলে বাদ মাগরিব সাত্তার ভূঞা প্রতিষ্ঠিত অরুয়াইল কলেজ মাঠে ৩য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। পরে বাদ ঈশা নিজ গ্রাম পরমানন্দপুরের হাজী মুকসুদ আলী স্কুল মাঠে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে গ্রামের মানুষ অংশগ্রহণ করে। জানাজা শেষে কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

উকিল আব্দুস সাত্তার ভূঞা ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তিতে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তৎকালীন ৪ দলীয় জোট সরকার থেকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারো ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি এর মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। ২ জানুয়ারি ২০২৩ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন।

আব্দুস সাত্তার ভূঞা কিডনিজনিত রোগে দীর্ঘদিন যাবর ভুগছিলেন। উনার শারীরিক অবস্থা খারাপ হলে গত এক সপ্তাহ আগে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই উনার চিকিৎসা চলছিল। এরই মাঝে শনিবার ভোর ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

Facebook Comments Box

Posted ১:০৪ এএম | রবিবার, ০১ অক্টোবর ২০২৩

The Daily Sarod |