শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, স্কুলের দপ্তরি গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:34 pm

বাঞ্ছারামপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, স্কুলের দপ্তরি গ্রেফতার

লব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু (৭) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে দেলোয়ার হোসেন দিদার (৪০) নামের এক দফতরিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের নিজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই বিদ্যালয়ে বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ প্রহরী পদে আছে।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে ওই শিশু শিক্ষার্থী বিদ্যালয়ে গেলে দপ্তরি দিদার তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে পুরাতন বাথরুমে নিয়ে যৌন নিপীড়ন (ধর্ষণ) করেন। বিষয়টি কাউকে না বলতে তাকে ভয় দেখায়।এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী শ্রেনী কক্ষে অচেতন হয়ে পড়ে। তাকে কিছুটা সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেন শ্রেনী শিক্ষক। বাড়িতে যাওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তার মা বিষয়টি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাস করলে সে বিষয়টি খোলে বলে। শিশু পরিবার থানায় বিষয়টি জানালে অভিযুক্ত দপ্তরিকে আটক করে পুলিশ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ জানান, নিজকান্দি স্কুলের শিক্ষার্থীর সাথে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক।  আমরা এঘটনায় দপ্তরিকে সাময়িক বরখাস্ত করেছি।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়েছে। এরপর স্কুলে গিয়ে অভিযুক্ত দপ্তরি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে এই ঘটনা শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

The Daily Sarod |