জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২০ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ৷ পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করে পুলিশ।
রোববার (২০ নভেম্বর) সকালে এই তথ্য জানান জেলা পুলিয়াশের অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন। তিনি জানান, শনিবার পুলিশের উপর হামলায় আমারদের ৬ সদস্য আহত হয়েছেন। এছাড়াও তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক আফজাল বাদি হয়ে একটি পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাত আরও ১০০-১২০জনকে আসামী করা হয়েছে। এই ঘটনায় উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক ও সাইদুল নামের দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় গুরুতর আহত হয় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি। পাশাপাশি ৬জন পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
Posted ৯:৫৭ পিএম | রবিবার, ২০ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya