শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে বসতঘরে মিললো প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২২ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 7:51 pm

বাঞ্ছারামপুরে বসতঘরে মিললো প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বসতঘর থেকে আসমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২ জুলাই) দুপুরে উজানচর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত আসমা ওই গ্রামের সাইপ্রাস প্রবাসী ইয়াছিন মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) শিরাজুল ইসলাম জানান, ইয়াসিন মিয়া সাইপ্রাস প্রবাসে আছেন। তার স্ত্রী সন্তানরা বাড়িতেই থাকেন। আজ সকাল ১০টায় ইয়াছিনের স্ত্রী আসমা তার শ্বশুরকে পানি দিয়ে নিজ বসত ঘরে যায়। এর কিছুক্ষণ পর তার ৪ বছরের শিশু মেয়ে মাদরাসা থেকে এসে ঘরে ঢুকে দেখে মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এবং এর পেছনে রহস্য কি তা তদন্ত শেষে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৭:৫১ পিএম | শনিবার, ২২ জুলাই ২০২৩

The Daily Sarod |