শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে আহাজারি

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২০ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:04 pm

বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতার বাড়িতে আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া (২২) পরিবারে চলছে আহাজারি। নিহত নয়ন মিয়া (২২) উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

নিহত নয়নের বাড়িতে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়েছেন। তার বাবা, মা ও স্ত্রীর আহাজারিতে এক হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে।

নয়নের বাবা রহমত উল্লাহ বলেন, ‘বিএনপির যত নেতাকর্মী আছে তারা সবাই আবার ছেলে। আমার ছেলে নয়ন হত্যার বিচার চাই। আমার ছেলেকে সরাসরি ঠেকিয়ে পুলিশ গুলি করে নাড়িভুড়ি বের করে ফেলছে। একে বারে জীবন শেষ করে দিয়েছে। সারাবিশ্বে বিএনপির যত নেতাকর্মী আছে তাদের কাছে বিচার চাই, তারা যেন আমার ছেলে হত্যার বিচার করে।’

নিহত নয়নের স্ত্রী সানজিদা আক্তার বলেন, ‘আমাকে বিএনপির মিটিংয়ে যাবে বলে বের হয়ে যাচ্ছিলেন তিনি (নয়ন)। এসময় আমার ছেলে কান্নাকাটি করছিল, তখন তিনি বলেছিলেন মজা নিয়ে আসবো আব্বু। বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর ফোন আসে, সে গুলিবিদ্ধ হয়েছে। আমি স্বামী ছাড়া হয়েছি, আমার সন্তান পিতা হারা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই, রক্তের বদলে রক্ত চাই। আমি রাষ্ট্রপতির কাছে বিচার চাই। আপনেরা কি পারবেন আমার স্বামীকে এনে দিতে, আমার সন্তানের পিতাকে এনে দিতে? আমার সন্তানের বাবাকে যে মারছে, তার মায়ের বুক খালি করতে চাই।’

উল্লেখ্য, শনিবার (১৯ নভেম্বর) বিকেলে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মো. নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। এই ঘটনায় গুরুতর আহত হয় বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলি। পাশাপাশি ৬জন পুলিশ সদস্য আহত হওয়ার দাবি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | রবিবার, ২০ নভেম্বর ২০২২

The Daily Sarod |