শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে ডাকাতি-মাদকসহ ১৪ মামলার পলাতক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:21 pm

বাঞ্ছারামপুরে ডাকাতি-মাদকসহ ১৪ মামলার পলাতক আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ডাকাতি, চুরি, জালটাকা ও মাদক পাচারসহ ১৪ মামলার পলাতক আসামি মো. ইউনুছ মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ( ৬ নভেম্বর) ভোরে উপজেলা সদরের পূর্বহাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ইউনুছ মিয়া মৃত সামসু মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুরসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, জালটাকা সরবরাহ ও মাদক পাচারসহ ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ইউনুছ আন্তঃজেলা ডাকাত দল ও জালটাকা সরবরাহকারী চক্রের সদস্য।

Facebook Comments Box

Posted ১০:২১ পিএম | রবিবার, ০৬ নভেম্বর ২০২২

The Daily Sarod |