শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে গাছে বেধে পিটিয়ে হত্যা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:58 pm

বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে গাছে বেধে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরি করায় গাছে বেধে পিটিয়ে মুমিন (৩৮) নামের এক যুবককে হত্যার অঅভিযোগ উঠেছে। শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে তার মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মুমিন উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

এরআগে, ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামের একটি গাছে বাধা অবস্থায় মুমিনের দেহ উদ্ধার করে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. শিরাজুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে ফরদাবাদের একটি বাডিতে গোয়াল ঘরে গরু চুরি করতে চোর ঢুকে। চোরে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে উঠে। গরুর ডাকে বাড়ির লোকজন সজাগ হয়ে এসে দেখে চোর। তাদের চিৎকারে আশপাশের বাড়িঘরের লোকজন চোরকে গণপিটুনি দিয়ে দিয়ে গাছে বেধে রাখে। ৯৯৯’ এর কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাধা অবস্থায় মুমিন নামের এক চোরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত মুমিনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা মুমিন চোরা বলে ঢাকতেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

The Daily Sarod |