শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাঞ্ছারামপুরের সাংবাদিকরা খাদ্যদ্রব্য পৌঁছে দিলেন অসহায় মানুষের ঘরে ঘরে

বাঞ্ছারামপুর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 7:41 pm

বাঞ্ছারামপুরের সাংবাদিকরা খাদ্যদ্রব্য পৌঁছে দিলেন অসহায় মানুষের ঘরে ঘরে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকরা অনন্য নজির স্থাপন করলেন। খাবার নিয়ে ছুটে গেলেন অসহায় মানুষের দ্বারে দ্বারে।

“প্রতিবেশীর বিপদে পাশে থাকুন” এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সদস্যরা এমন উদ্যোগ নিয়েছেন। উদ্দেশ্য করোনা ভাইরাস মোকাবেলায় এলাকার অস্বচ্ছল, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো। প্রাথমিক ভাবে এমন ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাঞ্ছারামপুর প্রেসক্লাব।

শুক্রবার সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ, সাতবিলা, সাহেবনগর, কমলপুরসহ বিভিন্ন গ্রামে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

স্থানীয় রাজনীতিবিদ, সমাজকর্মীদের সাথে নিয়ে খাদ্য সামগ্রীর ব্যাগ হাতে সাংবাদিকরা ছুটে যান অতি দরিদ্র ও কর্মহীনদের ঘরে ঘরে। পৌঁছে দেন খাবারের ব্যাগ। যে ব্যাগে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি আটা ও তেল।

সাংবাদিকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান বকুল, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক রোস্তম আলম, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক কালেরকন্ঠের প্রতিনিধি চাঁন মিয়া সরকার, সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শাহ আলম সিকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আতাউর রহমান সনেট, দৈনিক যায়যায় কালের সাংবাদিক মো: নাসির উদ্দিন, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম, একাত্তর টিভির মো: বাহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টিভির রাকিবুল হাসান রিয়ান, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিল, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব ইসলাম মনির।

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, তারা বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে অন্তত ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন।

বাঞ্ছারামপুরে সন্তান হিসেবে এখানকার মানুষের সমস্যা, সংকটে পাশে থাকা তাদের দায়িত্ব বলে মনে করেন সাংবাদিকরা।

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

The Daily Sarod |