শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যে সকল পণ্যের মূল্য বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১২ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 12:36 am

যে সকল পণ্যের মূল্য বাড়তে পারে

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেট মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের শেষে বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

এটি ছিল দেশের ৪৯তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও এটি দ্বিতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তাব করায় যে পণ্যের দাম বাড়তে পারে…

আসবাবপত্র: আসবাবপত্র বিপণন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এতে ব্রান্ডের ফার্নিচারের দাম বাড়বে।

প্রসাধনী সামগ্রী: সব ধরনের প্রসাধনী সামগ্রী আমদানিতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এতে ছেলে-মেয়ে উভয়েরই প্রসাধন সামগ্রী কেনার খরচ বাড়বে।

সিগারেট: প্রস্তাবিত বাজেটে নিম্নমানের সিগারেটের মূল্যস্তর ও সম্পূরক শুল্ক এবং প্রিমিয়াম সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। একইভাবে বিড়ির মূল্যস্তর বাড়ানোর হয়েছে। এতে বিড়ি-সিগারেটের দাম বাড়বে।

গুল-জর্দা: ধোয়াবিহীন তামাক গুল-জর্দার মূল্য ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। ১০ গ্রাম জর্দার দাম ৩০ থেকে ৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৫০ থেকে ৫৫ শতাংশ করা হয়েছে। একইভাবে ১০ গ্রাম গুলের দাম ১৫ থেকে ২০ টাকা এবং সম্পূরক শুল্ক ৫০ থেকে ৫৫ শতাংশ করা হয়েছে। এতে জর্দা ও গুলের দাম বাড়বে।

মুধ: দেশিয় চাষীদের স্বার্থ সংরক্ষণে মধু আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে। এতে বিদেশি মধুর দাম বাড়বে।

বজ্রপাতরোধী যন্ত্র: এ যন্ত্রের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৫ এএম | শুক্রবার, ১২ জুন ২০২০

The Daily Sarod |