শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বাঙ্গালীর স্বপ্নপূরণ হলো বিজয়ের মাসে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:21 pm

বাঙ্গালীর স্বপ্নপূরণ হলো বিজয়ের মাসে

স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটিনবসানো হয়েছে। ৪১তম স্প্যানে দৃশ্যমান হলো সম্পূর্ণ পদ্মা সেতু। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর স্প্যান বসানোর কাজ শুরু হয়। বেলা ১২টায় সেতুর স্প্যানটি বসানোর কাজ শেষ হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে বসানো হয় সেতুর প্রথম স্প্যান। আর ২০২০ সালের ১০ ডিসেম্বর, অর্থাৎ আজ মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সেতুর সর্বশেষ তথা ৪১তম স্প্যান বসানো হলো।

এই উপলক্ষে আনুষ্ঠানিকতা করা হয়নি করোনা ভাইরাসের প্রভাবের কারণে, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সর্বশেষ স্প্যানটি। সেতুর কাজ চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে। স্প্যানের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্প্যানের গায়ে লিখে রাখা হয়েছে, ‘যে শ্রমিকদের শ্রমে-ঘামে কাজের এত অগ্রগতি, তাদের কীর্তিগাথা’।

স্প্যানটির নিরাপত্তায় বসানোর আগ পর্যন্ত টহল দিয়েছে সেনাবাহিনী। স্প্যানটি স্থাপন পর্যন্ত পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটি ও আশপাশ এলাকায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। ৪১তম এ স্প্যানের ওজন প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন। চীন থেকে আনা একটি ক্রেনের সাহায্যে এটিকে নির্ধারিত স্থানে বসানো হয়।

বাংলাদেশ ও চীনের পতাকার রঙে সাজানো স্প্যানটি বসানো উপলক্ষে নিরাপত্তার কারণে কোনো রকম অনুষ্ঠান উদযাপন করা হয়নি।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |